1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত মিয়ার দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৩২ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত মিয়া বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। স্ত্রী, দুই মেয়ে ও ১ ছেলে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তাঁর এক সন্তান সামিয়া সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, একমাত্র ছেলে রবিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিবিএ) থেকে পড়াশুনা শেষ করে ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন।

অন্য এক সন্তান স্বামী সন্তানসহ ইতালি বসবাস করেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহাদাত মিয়ার দাফন সম্পন্ন হয়। সকাল ১০ টায় ভূঁইয়া হাট দাখিল মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শাহাদাত মিয়াকে শেষ বিদায় জানাতে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আত্মীয় স্বজন ও এলাকার মান্যগুণ্য মুসুল্লিয়ান ব্যক্তিরা। দেশপ্রেমিক শাহাদাৎ মিয়া ১৯৯৭-এর দিকে নদীভাঙনের শিকার হয়ে দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এসে সুবর্ণচর চরবাটা ভুঁইয়ারহাট এলাকায় বসতি গড়ে তোলেন। সেই থেকে তিনি অত্র এলাকায় সুনামের সঙ্গে বসবাস করতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর