1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নাঙ্গলকোটের শীর্ষ সন্ত্রাসী খোকা সেনাবাহিনীর হাতে আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটের শীর্ষ সন্ত্রাসী খোকা সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। তিনি ২০২৪ সালের ৫ই আগস্টের দিন থেকে শুরু করে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক বনে যান। আজিম মাহমুদ খোকা কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দৌলখাড় বাম গ্রামের মজুমদার বাড়ির আবদুল খালেকের ছেলে। আজিম মাহমুদ খোকাকে গতকাল তার নিজ বাড়িতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। ৫ই আগস্টের পর নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে এলাকাবাসী জানান। তার ভয়ে কেউ মুখ খুলতে কখনো সাহস পাইনি। সরেজমিনে গিয়ে জানা যায়, এই আজিম মাহমুদ খোকা ৫ আগস্টে লাঙ্গলকোট থানার অস্ত্র লুটের সাথেও জড়িত ছিলো বলে একাধিক সুত্র জানান। তার এহেন কর্মকাণ্ডের কারণে স্থানীয় এলাকাবাসী আতংকে দিন কাটাচ্ছেন এবং কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। নিরীহ মানুষের উপর নির্যাতনসহ চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নাম প্রকাশ না করার শর্তে এই আজিম মাহমুদ খোকার বিরুদ্ধে কয়েকটি নিরীহ পরিবারের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ করেন। এ দিকে আটক হওয়া খোকার সাথে আরও কয়েকজন জড়িত আছে বলেও একাধিক সুত্রে জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর