কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় সাতপাড়ায় এক গৃহবধূর ২ লাখ ৫০ হাজার টাকার গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে এ ঘটনায় তানিয়া সুলতানা নামে এক ভুক্তভোগী তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার শিরিনা আক্তার তার পূর্ব পরিচিত। তিন মাস আগে শিরিনার কাছ থেকে তিনি (তানিয়া) থেকে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে বাছুরসহ একটি গরু ক্রয় করেন। কিন্তু তার ক্রয়কৃত গরুটি তিন মাস পর চুরির অভিযোগ তুলে গত ৩ আগষ্ট দুপুরে অভিযুক্ত সেলিম মিয়াসহ তার সঙ্গে থাকা একটি সংঘবদ্ধ দলের সদস্যরা তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক তার ক্রয়কৃত বাছুর ও একটি গরু নিয়ে যায়। ভুক্তভোগী তানিয়া সুলতানা আরো বলেন, আমার ২ লাখ ৫০ হাজার টাকার গরুটি তারা জোর করে নিয়ে গেছে। আমি গরুটি ফেরত চাইলে তারা আমাকে গালিগালাজ করে এবং প্রাঁণনাশের হুমকি দেয়। এ বিষয়ে তিনি দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিতকরণ, গরুটি ফেরত এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।