1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি- অতিরিক্ত পুলিশ সুপার

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেছেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই বুড়িচংকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা সদর সার্কেলের পুলিশ ইন্সপেক্টর এজাজুল ইসলাম, দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ প্রধান, জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ছাব্বির।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, এসআই ফারুক আহমেদ, এসআই আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী ও বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সুজন চৌধুরী।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির, আরিফ আহমেদ মাহাদী, সাইমুন ইসলাম, নিহাদ সিদ্দিকি, সুমন মাস্টার, মাসুদ মৈশানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর