1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে। কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। যে কোন বিষয়ে সরাসরি কথা বলতে বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা শোহেল রানা,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর