1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে নলকূপের পাহাড়াদার খুন, এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কলিংগা গ্রামের কালাইগাড়ি মাঠে দুর্বৃত্তদের হামলায় নুর মোহাম্মদের গভীর নলকূপের পাহাড়াদাড় আবু সাইদ (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপে পাহাড়াদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাতেও নিয়মমতো দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ভোরে তার জামাই মো. গোফফার কাজের জন্য তাকে বারবার ফোন করেও না পেলে নলকুপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এলাকাবাসীর ধারণা করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর