1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে নিহত- ২, আহত- ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন মল্লিকপুর এলাকায় ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হওয়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নাচোল উপজেলাধীন খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। ওসি মনিরুল ইসলাম জানান, রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পেয়েছি, আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ নামক একটি ফেসবুক পেজে নিহত দুইজনকে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে দাবি করে পোষ্ট দিতে দেখা গেছে। নিহত মাসুদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে ছাত্র এবং নষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাচোল উপজেলা ছাত্রলীগের সহ- সম্পাদক এবং নিহত রায়হান নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হয় ওই পোষ্টে। এছাড়াও “জয় বাংলা” স্লোগান দেয়ালে লেখার অপরাধে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে ওই পোষ্টে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর