1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ কোটি ২৩ লাখ টাকার চিংড়ি রেনু জব্দ

আনিসুর রহমান খান (দাউদকান্দি)
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

‎কুমিল্লার দাউদকান্দিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার পক্ষ থেকে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুইটি ট্রাক তল্লাশি করে মোট ৪৪ লাখ ৭৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়। উদ্ধার চিংড়ির আনুমানিক মূল্য ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ চিংড়ি রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। অন্যদিকে ট্রাকের চালক ও হেল্পারদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর