1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পঠিত

জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় শিক্ষক দম্পতির বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ৮ জনের একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে একঘরে আটকে রাখে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে নগদ দেড় লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। শিক্ষক নাফসি তালুকদার জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। জানালার গ্রিল কেটে ঢুকে আমাদের হাত-পা ও চোখ বেঁধে রেখেছে। স্ত্রী-সন্তানসহ সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। শিক্ষিকা তাজমিনা তালুকদার বলেন, তারা ঢুকেই আমাদের বেঁধে ফেলে এবং ঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনার পরপরই এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর