1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দাউদকান্দির গণমাধ্যমকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১ টায় দাউদকান্দি মডেল থানার সামনে শহীদ রিফাত পার্ক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্রিল্যান্স সাংবাদিক আবু তাহের নয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি। আর রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, আমাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। তাই দ্রুত অপরাধীদের বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন করার দাবী জানিয়েছেন বক্তারা। বক্তারা সাংবাদিক তুহিনের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর অবুঝ দুই শিশু সন্তানসহ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর