1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

আলমগীর হোসেন বাচ্চু (স্টাফ রিপোর্টার, কুমিল্লা))
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে একটি ট্রাক খাদে পরে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন ছাত্র। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আব্দুল্লাহ ইমন (১৪)। সে হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলম এর ছেলে। নিহত ইমন হরিপুর সরকারি প্রথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকেই কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। উক্ত খেলায় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী একটি ট্রাক বুড়িচং-কালিকাপুর সড়কের বাঘ শিমুল উত্তরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বুড়িচং হাসপাতালে প্রেরণ করে। সেখানে ইমনের অবস্থার অবনতি দেখেন এতে ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের পরিবহনকৃত একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর