1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কালাইয়ে শেখ হাসিনার ফাঁসি ও দোসরদের বিচারের দাবিতে আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজেস্ব প্রতিবেদক (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, ছাত্রজনতা হত্যার বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মোলামগাড়ি বাজারে এ বিক্ষোভ ও গণসংযোগ কর্মসূচি হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে আব্বাস আলী বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার হাজারো বিএনপি নেতা-কর্মীকে গুম, খুন, মামলা ও কারাবরণ করিয়েছে। আমি নিজেও ২১ দিন গুম ছিলাম, ১৭টি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। কিন্তু বিএনপি ছাড়িনি, ছাড়বও না। তিনি আরও বলেন, ২৪-এর ছাত্রগণ-অভ্যুত্থানে যারা গুলি করে মেরেছে, আজ তাদের বিচার চাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, এবার তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

‎বিক্ষোভে আরও বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা, জিয়া সাইবার ফোর্সের জেলা সভাপতি ডি এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহাদ বাবু, যুবদল নেতা মোহাম্মদ আলী, আব্দুল ওহাব, বাইজিদ মন্ডল, ছাত্রনেতা আহসান হাবীব, এমরান হোসেন মামুন, রুবেল শহিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর