1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের পুকুরে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার/ টাইমস নিউজ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ চুরি করতে গিয়ে উপজেলা ছাত্রদলের সাত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাছ ধরার জাল এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানা, বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন, কৌশিক আহমেদ, জামিল হোসেন, রাজু আহমেদ, তুষার হোসেন, সুমন আলী, আমজেল হোসেন প্রমুখ। ইব্রাহিম হোসেন বলেন, পারকোল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন নিজস্ব ৫০ শতকের একটি পুকুর আছে। যেখানে বর্তমানে প্রায় ৫ লাখ টাকার মাছ আছে। এই মাছ চুরির পরিকল্পনা করেন পারকোল গ্রামের মসলমে উদ্দিল, ইসলাম আলী, আনোয়ার হোসেনসহ কয়কেজন। তারই সূত্র ধরে রোববার ভোররাতে মাছ পরিবহনের ট্রাক, ভ্যান, জাল নিয়ে ১০/১২ জন পুকুরে মাছ ধরতে যায়। স্কুলের নাইট র্গাড আমজাদ হোসনে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী দলবদ্ধভাবে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় জাল, মাছ, ভ্যান ফেলে অধিকাংশরা পালিয়ে গেলেও সাতজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়। ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর