1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সৎ ভাইকে ফাঁসাতে বস্তাবন্দির নাটকের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

নওগাঁর মান্দায় জমি সংমান্দায়ক্রান্ত বিরোধে অভিনব কায়দায় সৎ ভাইকে ফাঁসাতে বস্তাবন্দির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠছে এক ব্যাক্তির বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তভোগী নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাজমুল, ইয়াদ আলী দেওয়ান, সাহারুল দেওয়ান এবং রাকিব মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার ছেলে নাসির উদ্দিন মোল্লা ও আব্দুল আজিজ মোল্লা গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সৎ ভাইদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য বস্তাবন্দির নাটক সাজানো হয়েছে। ভুক্তভোগীদের দাবি যে, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বস্তাবন্দি নাটকের আসল রহস্য উন্মোচন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। উল্লেখ্য, বাবার মৃত্যুর পর থেকে অধ্যবধি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকির প্রেক্ষিতে আদালতে ১০৭ এর মামলা দায়ের করেন ভূক্তভোগী নাসির উদ্দিন। এরপর বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য গত সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের উত্তর পাশে চকগোরাং বিলের কাঁদা-পানি থেকে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দির নাটক সাজায় সৎভাই আব্দুল আজিজ মোল্লা। পরবর্তীতে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন স্থানীয়রা। এর আগে রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে অর্ধেক বস্তাবন্দি অবস্থায় উদ্ধারের ঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে, জমি সংক্রান্ত বিরোধে বস্তাবন্দির বিষয়টি রহস্যজনক মনে হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর