1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

দাউদকান্দি উপজেলায় আবুল ভাসার বাদশা মিয়া (৪২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত বাদশা মিয়া বারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। তিনি জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত একাধিক মোটরসাইকেলে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। তার ধারণা, স্থানীয় বালু ব্যবসাকে কেন্দ্র করেই এই হামলা হতে পারে। এদিকে ঘটনার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আতঙ্কিত এলাকাবাসী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর