নওগাঁর মহাদেবপুরে নকল, ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১৩৩ কাটুন কীটনাশক জব্দ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। অভিযানে উপজেলা সদরের সার পট্রিতে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মোঃ নুরুল আমিনের এক লক্ষ টাকা জরিমানা ও কীটনাশক শব্দ করা হয়। অভিযানে ওই দোকান থেকে এমকিল-৩ জিআর-২৫ কার্টুন, ডায়াজিনন – ১০ জি ২৫ কার্টুন, গ্রিনার-৮০ ডব্লিউ ডিজি ৫০ কার্টুন, সেজল ১০০ মিলি ১২ কার্টুন, ৫০০ মিলি ৬ কাটুন, নিটেক্স -৩ ডব্লিউ জি ১০ কার্টুন, পদ্মা ডান – ৫ জি ৫ প্যাকেট, (১ কেজি) নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।