1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ার লাশ উদ্ধার

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হালিমা খাতুন (৪০) নামে এক আয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হালিমা খাতুন রাণীনগর উপজেলার বালুঘড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। তিনি ২০১৬ সালে মহাদেবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়া পদে যোগদান করেন। হালিমা আট বছর ধরে উপজেলা সদরের কুশার সেন্টারপাড়ার আনিছর রহমানের ভাড়া বাসায় বসবাস করতেন। বাড়িওয়ালা আনিছুর রহমান জানান, রোববার (২০ জুলাই) বিকেল ৫ টার পরেও তার ভাড়াটিয়া হালিমা বেগম অফিস থেকে বাসায় না ফিরলে তিনি খোঁজ নিতে সন্ধ্যা ৬ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে একজন কর্মকর্তা জানান, হালিমা আজ অফিসেও আসেননি, কিংবা ছুটিও নেননি। এসময় তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। এরপর আনিছুর হালিমার ঘরের সামনে গিয়ে দেখতে পান দুইটি দরজাই ভিতর থেকে লাগানো। ‎এ সময় তিনি বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের মেঝেতে হালিমার মরদেহ পড়ে থাকতে দেখেন। থানার এসআই আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর