নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের বিষয়টি নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন। পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান জানান, খোদাদাদ খান পিটুর বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও আগুন দেওয়াসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।