1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ক্ষেতলালে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

‎জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের জিয়াপুর সরদার পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওহাবের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওহাবের পরিবারের পক্ষে ভাগিনা সাহিদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ভুক্তভোগীর  নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আয়োজন করেন আব্দুল ওহাবের ভাগিনা সাহিদ ও ছেলে আব্দুল্লাহেল কাফি।

লিখিত বক্তব্যে তারা বলেন, “আমার ফুপার পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে নির্মাণাধীন একটি বাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। ওই বাড়ি দখল নিয়ে প্রতিবেশি আবু বক্করের সঙ্গে আমার ফুপা আব্দুল ওহাবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এবিষয়ে আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আমার ফুপা আব্দুল ওয়াহেবের পক্ষে রায় দেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয়কে নিয়ে একাধিকবার সালিশে বসলেও কোন শুরাহা হয়না। বরং তারা আামার ফুপা ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এ নিয়ে (১৭ জুলাই) বৃহস্পতিবার ভোর ৬ টায়  হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে আমার ফুপার বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে কয়েক লাখ টাকায় ক্ষয়ক্ষতি করে এবং আমার ফুপা সহ চারজনকে দেশিয় অস্ত্র দিয়ে মেরে আহত করে। ওই সময় বেগতিক হয়ে আত্মরক্ষার জন্য ৯৯৯ নাম্বারে ফোন দিলে তারা পিছু হটে। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের আমরা বলেছি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। অভিযুক্তরা হলেন, জিয়াপুর সরদার পাড়া গ্রামের মোকলেছারের ছেলে আবু বক্কর, দুদু মিঞার ছেলে মাসুদ, লালটু মিয়ার ছেলে আব্দুল আজিজ, মোকলেছারের ছেলে হাসান, আবু বক্করের ছেলে আসাদ, ছয়ফুলের ছেলে বুলু মিয়া, মুঞ্জুর ছেলে হাবিব, আঃ আজিজের ছেলে সজিব, দুলু মিয়ার ছেলে আব্দুর রহমান, দেলোয়ারের ছেলে আঃ রহিম, দুলু মিয়ার ছেলে মিজানুর, মুঞ্জুর ছেলে মামুন ও মুক্তার, কাশিম আলীর ছেলে ওয়াসেক, সোলাইমানের ছেলে দেলোয়ার, বুলু মিয়ার ছেলে ইউনুছ, ওয়াসেকের ছেলে আয়রুল,  বেলাল হোসেনের ছেলে আঃ হাকিম, আঃ বারির ছেলে আবু হোসেন, নান্টু মিয়ার ছেলে ইলিয়াসসহ অজ্ঞাতনামা আরো অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান- ভোরে সিদ্দিকসহ কয়েকজন মিলে আব্দুল ওহাবের বাড়িতে হামলা করতে যায়৷ তাদের মধ্যে একজন আহত হলে এরপরেই আব্দুল ওহাবের নির্মানাধীন বাড়ি ভাঙচুর করে।

আব্দুল ওহাব বলেন, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা দেশিয় অস্ত্র দিয়ে হাফসা লোকমান ও সাকিল গুরুতর আহত হন তারা সবায় জয়পুরহাট জেলা আধনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে৷

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, রুগিকে নিয়ে ব্যস্ত আছি, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর বলেন- ওই জমিতে মামলা হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছে। উভয়কে নিয়ে আগামী শনিবার স্থানীয়ভাবে সালিশের তারিখ ছিল। এরইমধ্যে আব্দুল ওহাবের বাড়িতে কাজ করা শুরু করে। আবু বক্কর বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ওসি তদন্ত কামাল হোসেন ছুটিতে থাকায় দায়িত্বরত এসআই কোরবান আলী জানায়- ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাংচুর ও উভয় পক্ষে আহতের ঘটনা ঘটেছে। দু’পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর