1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ের তিন ছিনতাইকারী গ্রেফতার

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

নওগাঁর আত্রাই থেকে ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ তাদেরকে আটক করে আত্রাই থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে  বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, গত মঙ্গলবার রাতে পার-কাসুন্দা গ্রামের মজিবর রহমানের ছেলে ভ্যান চালক সুজন মৃধা ভ্যান নিয়ে আমরুল কসবা গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় তিনজন যাত্রী বেশে উপজেলার বীরকুৎসা যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া করে। এর পর পথিমধ্যে গিয়ে যাত্রী ছব্দবেশি ছিনতাইকারীরা পিছন থেকে চাকু ধরে সুজন মৃধার ভ্যান ও মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় সুজন মৃধা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- আত্রাই উপজেলার মির্জাপুর পূর্বপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে হারুনার রশিদ (২০), মির্জাপুর পশ্চিম পাড়া গ্রামের বাবলুর ছেলে রাকিব হোসেন (২৪) ও একই উপজেলার গোন্ডগোহালী গ্রামের আমির উদ্দিনের ছেলে রাব্বী হাসান (১৯)। পরে জিজ্ঞাসাবাদে ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করলে বড়াইগ্রাম থানা পুলিশ আত্রাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ বুধবার রাতেই ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইলসহ তিন ছিনতাইকারীকে নিয়ে আসে। এঘটনায় বুধবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর