1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে আদালতের শোকজ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার (৩ জুন) নাটোরের লালপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম এ আদেশ দেন। লালপুর আমলি আদালতের স্টেনোগ্রাফার মো. নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত নিজে তদন্ত না করে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরকে দিয়ে তদন্ত করান এবং তাকে দিয়েই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলাটি নিজে তদন্ত না করে এসিল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লংঘন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মো. আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহণ করা হবে না সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর আদেশ দেন আদালত। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মো. ইদু সরকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দা্খিল করেন যে, মো.রবিউলসহ ৪ জন তার জমি জোরপূর্বক ভোগ দখল করছে। এরপর ১৭ মে তারিখে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক-কে (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে তারিখে লালপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। এরপর লালপুরের সহকারী কমিশনার (ভূমি) গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি, পেলে তার জবাব দেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর