1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মালয়েশিয়াতে পাচারের উদ্দেশ্যে টেকনাফে অপহৃত দুইজন উদ্ধার, আটক-২

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে দুই যুবককে মালয়েশিয়াতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে হাত বদলের সময় দুইজনকে উদ্ধার করেছে টেকনাফ থানার পুলিশ। এ সময় পাচার চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক পাচারকারীরা হলেন, রামু রশিদ নগরের আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০) ও একই এলাকার ছালেহ আহমদের ছেলে মো. হাসান (২৫)। অন্যদিকে উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, মো. আকাশ (২১) ও রহমত উল্লাহ (১৮)। টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) সনজীব কুমার জানান, উদ্ধার যুবকদের তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের টর্চারসেল খ্যাত সাবরাং নয়াপাড়া বাজারস্থ আবুল ফয়েজের টমটম গ্যারেজে পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত অপহরণকারী মো. লালুসহ চক্রের অপরাপর সদস্যরা পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থল থেকে অপহৃতদের ব্যবহৃত মোবাইল ফোন ও কাপড়চোপড় উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদে খবর ছিল এক রোহিঙ্গা ও স্থানীয় আরও এক যুবককে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বন্দি করে রাখেন। এমন তথ্যে পেয়ে পুলিশের একটি টিম টেকনাফ শাপলাচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে উদ্ধারসহ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করা হয়। এদের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকের বিষয়ে পুলিশের টিম অভিযান পরিচালনা করছেন। আটককৃতদের বিরুদ্ধে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর