1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ২২ মামলার আসামি মামুন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কুমিল্লার গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ অন্তত ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম। অভিযানের সময় মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়। আটক মাদক সম্রাট মামুন কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপর আরেক আটককৃত ব্যাক্তি হলো আব্দুল কাদের। তিনি ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন। যৌথ বাহিনীর সদস্যরা জানান- মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এছাড়া তিনি প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানা গেছে। আটকের পর মামুন সম্রাট ও তার সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আর এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর