1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন

টাইমস নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে। ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন। খবর রয়টার্স। প্রেসিডেন্ট বলেন, জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত তিনি সেটা পালন করবেন। শিগগিরই প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলেও জানান। এসময়, ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন তিনি। বাজেটের কথাও উঠে আসে ম্যকরনের ভাষণে। বলেন, বিশেষ আইন পাশের মধ্য দিয়ে ২০২৪ এর বাজেটটি বহাল রাখা হবে ২৫-এ। উল্লেখ্য, ফ্রান্সে কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছিল। বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাসকে কেন্দ্র করে আরও উত্তেজনা বাড়ে। একপর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। তাতে হেরে বিরোধীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী। এতে পার্লামেন্ট ভেঙে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর