1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ডেনমার্ক ও জার্মানির রাষ্ট্রদূত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

বুধবার বিকেলে অনুষ্ঠিত পৃথক বৈঠকে রাষ্ট্রদূতরা দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন—বাংলাদেশের সঙ্গে ডেনমার্ক ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, জনশক্তি চলাচল ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কথাবার্তাও উঠে আসে।

এ সময় প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন কামনা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন।

বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর