1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভারতের আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিলো মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন রাজ্যটির বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। (খবর ইন্ডিয়া টুডের) বুধবার এক সংবাদ সম্মেলেন তিনি এই ঘোষণা দেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত এক সিদ্ধান্ত নেয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য ছিলো নতুন বিধান যুক্ত করা। তিনি বলেন, আসামে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক ফাংশন জনসমাগম স্থলেও পরিবেশন করা হবে না। তাই আজ থেকে আমরা সম্পূর্ণভাবে হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগম স্থলে গরুর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তাঁরা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। যাতে প্রকাশ্যে, হোটেল বা রেস্তোরাঁয় এটি খাওয়া যাবে না। কয়েক দিন আগে কংগ্রেস অভিযোগ করে, বিজেপি মুসলিম- প্রধান সামাগুরি অঞ্চলে নির্বাচন জিততে গরুর মাংস বিতরণ করেছে। এই অভিযোগের জবাবে হিমন্ত জানান, যদি রাজ্যের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা তাকে এ বিষয়ে লিখে অনুরোধ করেন, তবে তিনি আসামে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রস্তুত। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এছাড়া মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এখন রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর