1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

কুমিল্লার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি আরো জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী পথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে। স্থানীয় সোহেল নামে এক যুবক জানায়, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান। তিনি আরো জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকগুলোকে এই এলাকায় কখনো দেখা যায়নি। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্ব প্রথম ঘটনাস্থলে আসেন এবং রেল লাইনের উপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর জানান। এতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর