1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীতে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার- ৮ নেতাকর্মী

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় রবিবার রাতে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা সদরের চাঁনপুর (ইউনুস মেম্বারের বাড়ি) এলাকার মৃত. আলী আশরাফের ছেলে মোঃ আরিফ (৩০) , নগরীর মোগলটুলি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি (৪২), কালির বাজার ইউনিয়নের রাইচৌ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৩৮), নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা এলাকার মৃত. আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে  এ কে এম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া থানাধীন ঝলম ইউনিয়নের বাসিন্দা বর্তমানে সদরের ধর্মপুর এলাকার মিরাজের ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং থানধীন বানতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার থানাধীন চাপা নগরের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা ও সদরের আমড়াতলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তফা।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের পরপরই তারা চারদিকে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা সাথে সাথে নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর