1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লাার লঙ্গলকোটে গৃহবধূকে ধ/র্ষ/ণে/র পর চুল কেটে দেওয়ার অভিযোগ

আশিকুর রহমান মজুমদার
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে ওই গৃহবধূ। জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এই ধর্ষণের ঘটনা ঘটায় বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে। ঘটনার দিন তার বাড়িতে অসুস্থ শাশুড়ি এবং দুই বছরের শিশুকন্যা ছাড়া কেউ ছিলনা বলে যানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূকে ধর্ষণের পর তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ধর্ষণকারীরা। গৃহবধুকে ধর্ষণের এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, কে ফজলুল হক। তিনি আরো জানান, অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরিক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আটককৃত ইমাম হোসেন ছাড়াও জাহিদুল্লাহ ও অজ্ঞাত আরো ১জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মামলায় উল্লেখ করেন, অভিযুক্ত ইমাম হোসেনের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর আগেও অভিযুক্ত ইমাম হোসেন ওই গৃহবধূকে ধর্ষণের হুমকি দেয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইমাম হোসেনসহ আরো দুইজন বাড়ির দরজা ভেঙে ঐ গৃহবধুর ঘরে প্রবেশ করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর চুল কেটে ফেলে ধর্ষণকারীরা এবং ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন সরকার জানান, ঘটনাটির বিষয়ে আমি অবগত আছি। প্রাথমিক তথ্য ও উপাত্ত সংগ্রহ শেষে এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ওসির সাথে ঘটনাটি নিয়ে কথা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সাথে দেখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর