1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় অবৈধ ড্রেজার ভেঙ্গে গুঁড়িয়ে দিলো ছাত্র প্রতিনিধি দল

সোহেল রানা
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন চান্দিনা উপজেলা ও ইউনিয়ন ছাত্র প্রতিনিধি দল। শনিবার (১২ এপ্রিল) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম অভির নেতৃতে উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়নের কৃষি মাঠে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে বালু-মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপ লাইন ও ড্রেজার মেশিন যন্ত্রাংশ ভেঙ্গে গুঁড়িয়ে দেয় ছাত্র প্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক গাজি আলাউদ্দিন, যুগ্ন সদস্য সচিব ইউনুস, যুগ্ন আহ্বায়ক সাখাওত হোসেনসহ অনেকেই। জানা যায়- বেশ কিছুদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষি মাঠে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছিল বাতাঘাসী গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু তাহের এর ছেলে খোকন সহ অন্যরা। স্থানীয়রা জানান- জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গীয়ে দীর্ঘ দিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেজার চালিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছে খোকন। ফলে ওই এলাকার ফসলি জমি গুলো বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগী কৃষকরা স্থানীয় নেতাদের ভয়ে মুখ খুলতে পারে না। এবিষয়ে জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম অভি জানান- প্রভাব খাটিয়ে বালু উত্তোলেনের বিষয়ে জানতে পেরে ছাত্র প্রতিনিধির সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান- চান্দিনায় অন্যায়, অনিয়ম এবং অবৈধভাবে কিছুই হতে দেওয়া হবে না। যারা অন্যায়ের সাথে জড়িত আছে তাদেরকে প্রথমত হুশিয়ারি করা হচ্ছে । যদি আজকের এই অভিযানে কেউ শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে যে বা যারাই অন্যায় করবে ও অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় আমরা কঠোর হতে বাধ্য হব। চান্দিনার যেখানেই অন্যায় দেখব, সেখানেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূর্গ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর