1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে বিরোধ, গ্রেপ্তার- ১

এম রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভাসিলা কোল্ড স্টোর রাস্তার পূর্বপাশে মিশরে ৫ শতাংশ জমির উপরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় আব্দুল বারিকসহ তিন জনের নাম উল্লেখ করে ও আরো পাঁচ থেকে সাত জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাসিলা গ্রামের আব্দুল বারিক ও রায়হান ফকির আপন সহোদর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আব্দুল বারীকের মেয়ে রুবিনা আক্তার জমিতে কলার গাছে পানি দিতে গেলে আপন চাচা রাহান ফকির ভাতিজি রুবিনার উপর হামলা করে রায়হান ফকির ও তার লোকজন। হামলায় আহত রুবিনা আক্তার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন। ওই দিন সন্ধ্যায় তারেক ও লিটন তার দলবল ফের আব্দুল বারিক , রুবিনা আক্তার ও তার শিশু সন্তানের হাসপাতালের মত স্পর্শকাতর জায়গায় ডাক্তারের সামনে হামলা করে। এমন চালানোর অভিযোগ ওঠে রায়হান ফকিরের বিরুদ্ধে। এসময় ৪ জন নারীকে কুপিয়ে জখম করে বসতঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। উক্ত ঘটনায় রায়হান ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর