1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার- ১

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে জুস দিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির মা নাজমা বেগম (ছদ্মনাম) বলেন , ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি। পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে বলে যে, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারছি যে ঐ ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত আল আমিন ঐদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না। এদিকে শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল (কুমেক) প্রেরণ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর আহমেদ। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দিবাগত রাতে একজন আসামি গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী আল আমিন উপজেলার চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর