1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় গণধর্ষণের মামলায় এসিল্যান্ডের ড্রাইভারসহ আটক- ৪

টাইমস নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নওগাঁর মান্দায় গণধর্ষণের মামলায় এসিল্যান্ডের ড্রাইভারসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। গতকাল রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০ টার সময় উপজেলার বিজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মান্দা উপজেলার এসিল্যান্ডের ড্রাইভার নাসির উদ্দীন (৩১), সুইট হোসেন (২৮), রফিকুল ইসলাম (২৯) ও সাধিন হোসেন (৩০)। তাদের বাড়ি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিজয়পুর ও বড়পই গ্রামে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে তাদের বহুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে আসামীরা এই গনধর্ষনের ঘটনা ঘটায়। ভিকটিম ও মামলার বাদি বলেন, রাত তখন সাড়ে ৯ টা, এসময় নাসির উদ্দীন মোবাইল ফোনে সেখানে এক ব্যক্তিকে ডেকে নেয়। এর পর সেখানে আরও চার ব্যক্তি উপস্থিত হন। পরে আমাকে ভয়ভীতি দেখিয়ে ও টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ৪ জনে পালাক্রমে ধর্ষণ করে। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনার অভিযোগে ভিকটিম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তারসহ জেলহাজতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর