ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলি বিশ্বরোড এলাকায় ভিশন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতা সহ ১২ জন নারী ও পুরুষকে আটক করেছে প্রশাসন। শনিবার রাত ৮টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এর নির্দেশে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের মালিক পক্ষ সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে পতিতা সহ ১২ জন নারী ও পুরুষকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদেরকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। উল্লেখ যে, আবাসিকের আড়ালে দীর্ঘ দিন ধরে হাইওয়ে মহাসড়কের পাশে হোটেলটি মাদক ও পতিতা ব্যবসা করে আসছেন বলে বিভিন্ন ভাবে শোনা যেত। এরই পেক্ষিতে শনিবার রাতে প্রশাসন অভিযান চালায় হোটেলটিতে। এ সময় হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের টিম সহযোগীতা করেছেন বলে জানা গেছে।