1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় আলোচিত এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে অভিযুক্ত শাওন গ্রেফতার

সোহেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় আলোচিত এনজিও’র পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলার এজহার ভূক্ত আসামী মো. শাওন হোসেন (২৫) কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাওন খাদঘর গ্রামের আলী আহাম্মদ এর মেয়েকে সদ্য বিবাহ করে। সেই সুবাদে সেখানে আত্মগোপনে ছিলেন। আটক শাওন এর তথ্যমতে ঘটনার মূল আসামী স্বপন এর শ্বশুর বাড়ি চান্দিনার এতবারপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ইলেক্ট্রিক সকার উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত শাওন হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন- ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল আসামীরা। প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৮ দিন পর মো. শাওন হোসেনকে আটক করি। অভিযুক্ত শাওন প্রাথমিক ভাবে এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করে। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কুমিল্লার আদালতে হাজির করা হয় শাওনকে। প্রসঙ্গত, সোমবার (১৭ মার্চ) কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে সন্ধ্যার পর একটি এনজিও’র পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন চালায় কয়েকজন যুবক। রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠে। এসময় দুইজনকে ইলেক্ট্রিক সকার দিয়ে সক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভূক্তভোগীরা। স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওটির পুরুষ কর্মী তারেক রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর