1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ বিপুল পরিমাণের গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার- ১

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

র‍্যাব- ৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যাক্তি  উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে আলম ইসলাম (৩২)। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। এই অভিযানের মাধ্যমে র‍্যাব-৫ আবারও প্রমাণ করলো যে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত এবং মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর