1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার সংগঠন “সাংবাদিক কল্যাণ তহবিল (সাকত)” এর আয়োজনে বুধবার (১৪ আগষ্ট ২০২৫) দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধা ঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ- সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সাকত (সাংবাদিক কল্যান তহবিল) এর সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। আর এই বিবেককে যদি গলা টিপে ধরা হয়, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারায় নৃশংসভাবে হত্যা করা হয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি! এদেশে তাহলে আইনকানুন বলে কিছু থাকলো না! বক্তব্যের ধারাবাহিকতায় সাকত’র সাধারণ সম্পাদক সাকিল হোসেন বলেন, সাংবাদিকতার পেশাকে এদেশের চতুর্থস্তম্ভ বলা হয়ে থাকে। তাহলে জাতির কাছে প্রশ্ন আসতেই পারে, তাহলে সাংবাদিকগণ কোন পর্যায়ের সম্মানের অধিকারী। অথচ গত কয়েকদিন পূর্বে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কোপিয়ে হত্যা করা কি মানুষের কাজ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে চরম উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সে সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর