1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরিপুর অংশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন যৌথবাহিনী। সোমবার (২৬ মে) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদোয়ান ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ (কুমিল্লা)’র কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, সেনাবাহিনীর কর্মকর্তা গালিব, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আমিনুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমসহ দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সওজ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অভিযানের বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ান ইসলাম বলেন, “সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সড়ক দখল করে স্থাপনা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” স্থানীয় বাসিন্দারা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে যানযট মুক্ত ও পরিবেশ রক্ষায় সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর