1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার!

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৬১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি থানাধীন নৈয়াইর গ্রামে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের দায়ে বাবাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সুজন প্রধান (৩৬) পরিবার নিয়ে নিজবাড়ি বিটেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নৈয়াইর গ্রামে বসবাস করতো। মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো বলে জানা যায়। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৪টার দিকে মেয়েটির মা খালার বাড়ীতে যায়। এই সুযোগে নিজ ভাড়াটিয়ার বসত ঘরের খাটের উপর রেখে মেয়েটির বাবা মোঃ সুজন প্রধান মুখ চেপে ধরে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর মেয়েটি তার আত্মীয়-স্বজন ও মাকে জানাইলে তারা বিষয়টি বিভিন্নভাবে তালবাহানা করে ঘুরিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় মেয়েটি নিজে বাদী হয়ে বাবার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর দাউদকান্দি মডেল থানা পুলিশ বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রাম থেকে অভিযুক্ত সুজন প্রধানকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার (১ মে ) রাতে এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মোঃ সুজন প্রধান। শুক্রবার (২ মে ) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ সামছুল আলম বলেন, দাউদকান্দি উপজেলার নৈয়াইর গ্রামে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের দায়ে মেয়ের  করা ধর্ষণ মামলায় বাবাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর