1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হোমনায় ভুট্টাক্ষেত থেকে জবাই করা লাশ উদ্ধার, ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সন্দেহ!

হোমনা- মেঘনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কুমিল্লার হোমনা পৌরসভার কারারকান্দি ১ নম্বর ওয়ার্ডের কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে জবাই করা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনास्थলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
‎
‎প্রথমে অজ্ঞাত অবস্থায় থাকলেও পরে পরিবারের সদস্যরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহত যুবকের নাম শান্ত দাস (২৫)। তাঁর বাবা গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাস। নিহতের বাড়ি হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে। পরিবার জানায়, শান্ত পেশায় অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের মতোই তিনি বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
‎
‎নিহতের বাবা জানান, শান্তের চালানো অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাঁকে জবাই করে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও একই সন্দেহ পাওয়া গেছে।
‎
‎হোমনা থানার এক কর্মকর্তা বলেন,
‎“মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
‎
‎হঠাৎ এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সন্ধ্যার পর সড়কটি বেশ নির্জন হয়ে পড়ে, যা অপরাধীদের সুবিধা করে দিতে পারে।
‎
‎একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,
‎“হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। খুব শিগগিরই প্রকৃত কারণ ও হত্যাকারীরা শনাক্ত হবে বলে আশা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর