1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ, বিচার চাইলেন হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

হাতিয়াতে চার শতাধিক নেতাকর্মীর বাড়ি-ঘর ও দোকানপাটে হামলার অভিযোগ তুলেছেন আবদুল হান্নান মাসউদ। তিনি দাবি করেন, গত তিন দিনে তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ওছখালীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

হান্নান মাসউদ বলেন, দ্বীপের মানুষ বর্তমানে আতঙ্কিত। তার অভিযোগ, বিএনপির কর্মীরা ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন স্থানে হামলা ও লুটপাট চালাচ্ছে। তিনি দ্বীপে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তির কথা বললেও স্থানীয় পর্যায়ে তার দলের নেতাকর্মীরাই এসব ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করবেন বলেও জানান।

হান্নান মাসউদের অভিযোগ, ভোটের দিন সকালে তার ও তার স্ত্রীর গাড়িতে সশস্ত্র হামলা চালানো হয় এবং কয়েকজন সাংবাদিককেও মারধর করা হয়। তিনি দাবি করেন, এসব হামলার নেতৃত্ব দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনে আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি) পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম (ধানের শীষ) পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর