1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় গ্যাসের সম্ভাব্য অস্তিত্ব: ব্রিজ নির্মাণের শয়েল টেস্টে চাঞ্চল্য

ফখরুল মোস্তফা (নোয়াখালী প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্যাসের সম্ভাব্য অস্তিত্বের সন্ধান মিলেছে। উপজেলার ভৈরব বাজার এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের মাটির শয়েল টেস্ট চলাকালে প্রায় ১২০ ফুট গভীরতা থেকে গ্যাস নির্গত হতে দেখা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, ব্রিজ নির্মাণের পূর্বপ্রস্তুতি হিসেবে মাটির গভীরতা ও বহনক্ষমতা যাচাই করতে শয়েল টেস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় নির্দিষ্ট গভীরতায় পৌঁছানোর পর ড্রিল পাইপের মুখ দিয়ে বাতাসের সঙ্গে গ্যাস বের হতে শুরু করে। পরবর্তীতে সেখানে আগুন ধরালে শিখা জ্বলে ওঠে, যা গ্যাসের উপস্থিতির ইঙ্গিত দেয়।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেক এলাকাবাসী ধারণা করছেন, এটি প্রাকৃতিক গ্যাস হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা সরকারি পর্যায়ের চূড়ান্ত ঘোষণা আসেনি।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে শয়েল টেস্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু না থাকলেও গ্যাসের প্রকৃতি, উৎস ও সম্ভাব্য ঝুঁকি যাচাই করতে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ ও জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নেওয়া হতে পারে।

এই ঘটনায় হাতিয়া অঞ্চলে নতুন করে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরীক্ষার ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর