নোয়াখালীর হাতিয়ায় শশুর বাড়ী থেকে আটক হয়েছেন সদ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। আটককৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সদ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন সদ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগি। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন। সে একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামায়। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে কোটহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।