জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি ভারতীয় জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির নওগাঁ পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধীন কড়িয়া ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঠে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫২ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে আটককৃত মালামাল হিলি শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক।