1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নওগাঁ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুর ২টায় কড়িয়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় জিরা, ৪ পিস ভারতীয় বেনারসি শাড়ি, ৮ পিস শাল, ১ কেজি ওয়াশিং পাউডার, ৩টি স্টিলের মগ, ২টি স্টিলের গ্লাস ও ১টি স্টিলের চামচ জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৫ হাজার ১০০ টাকা। মালামালগুলো নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে বিজিবি সদস্যরা সীমান্তে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সদা সর্বোচ্চ সতর্ক রয়েছি। নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে ১৪ বিজিবির অভিযান আরও জোরদার থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে ১৪ বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর