1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাবেক রেলমন্ত্রীর শশুর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট, আটক- ৪ / টাইমস নিউজ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮১ বার পঠিত

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এর শশুর বাড়ি কুমিল্লার চান্দিনায় হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটের পর তাদের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ রাখে হামলাকারীরা। এসময় ভূক্তভোগীরা পুলিশের জাতীয় সেবা (জরুরী নম্বর ৯৯৯) ফোন করার পর যৌথ বাহিনীর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) দিনগত রাত ১২টার পর উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় সাবেক মন্ত্রী মুজিবুল হক এর স্ত্রী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। এসব ঘটনা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কর্মী সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

‎আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের আব্দুল রহিম এর ছেলে মো. রনি (১৮), মোখলেছুর রহমান এর ছেলে মো. রহিম (৪০), মৃত মনহর উদ্দিন এর ছেলে মোখলেছুর রহমান (৬৫) ও ফজলুর রহমান এর ছেলে আব্দুল করিম (৪০)।

ভূক্তভোগী আলাউদ্দিন মুন্সি জানান- আমার মুরগীর ফার্মে একই গ্রামের কামাল নামে এক শ্রমিক কাজ করতো। প্রায় এক বছর পূর্বে সে সকল হিসাব-নিকাশ চুকিয়ে আমাদের ফার্ম থেকে অব্যাহতি নেয়। সোমবার (৫ মে) বিকেলে আমাদের কাছে ৫ লাখ টাকা পাবে বলে লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসে। এ ঘটনায় আমরা উপস্থিত লোকজনকে সব কিছু বুঝিয়ে বললে তারা নানা উস্কানি মূলক কথা বলে চলে যায়। রাত ১২টার পর আমরা যখন সকলে ঘুমিয়ে পড়ি তখন ৭০-৮০জন লোক এসে আমাদের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। আমি ও আমার ভাই কোন রকমে পালিয়ে আত্মরক্ষা করি। তারা এমন ভাবে হামলা চালিয়েছে, এখন ঘরে পানি পান করার একটি গ্লাস পর্যন্ত নেই। আমরা উপায় না পেয়ে পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করে। রাত আড়াইটার দিকে যৌথ বাহিনী চলে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের বাড়ি ঘেড়াও করে রাখে। দুপুরে চান্দিনা থানা পুলিশ আমাদের বাড়িতে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আলাউদ্দিনের স্ত্রী পারভীন বেগম জানান, আমাদের ঘরের চারটি আলমারি ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি টিভি, ২টি এসি, ৩টি ফ্রিজ, সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। হামলায় আমাদের শিশু সন্তানরা ভয়ে খাটের নিচে লুকায়। আতংকিত হয়ে দুই শিশু অজ্ঞান হয়ে পড়ে।

এ ঘটনায় অভিযুক্ত কামাল এর সাথে যোগাযোগ করলে তিনি জানান- আওয়ামী লীগ সরকার আমলে সাবেক রেলমন্ত্রীর ক্ষমতার দাপট খাটিয়ে আলাউদ্দিন ও নাছির উদ্দিন মানুষের উপর অন্যায় অত্যাচার করতো। কেউ তাদের কথার অবাধ্য হলে তাদেরকে বাড়িতে ধরে নিয়ে মারধর করতো। কয়েকদিন আগেও তারা সরকারী টাকায় নির্মিত পাকা রাস্তা বন্ধ করে দেয়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার জানান- হামলার ঘটনায় এলডিপি’র কোন নেতা-কর্মী জড়িত নেই। ভূক্তভোগীদের অভিযোগ মিথ্যা। তারপরও যদি কেউ আমাদের দলের হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী আলাউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল বিকেলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক চান্দিনার মীরাখোলা গ্রামের মুন্সি বাড়িতে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর