1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সদর দক্ষিণে অবৈধভাবে কৃষিজমির মাটি সংগ্রহ: তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি অবৈধভাবে সংগ্রহের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ও জোড়কানন পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম ও পরিদর্শক জোবায়ের হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানকালে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে কৃষিজমির মাটি সংগ্রহ করার প্রমাণ পাওয়ায় বারপাড়া ইউনিয়নের আব্দুল আজিজ ব্রিকসকে ৪ লাখ টাকা, জোড়কানন পশ্চিম ইউনিয়নের কেসিএল ব্রিকসকে ২ লাখ টাকা এবং চৌধুরী ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী কোনো ব্যক্তি ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করতে পারবেন না। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আবাদযোগ্য কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সদর দক্ষিণ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর