1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

শেষ ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলেও সিরিজ জিতল পাকিস্তান

টাইমস নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল। বুলাওয়েতে আজ ১৩৩ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ৭৫ রান। ৪৩ রান করেছেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ ৫ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৩৭। ইনিংসের ১৬তম ওভারে মেইডেন দেন আগের ম্যাচে ৩ রানে ৫ উইকেট নেয়া পাকিস্তানের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তাতেই খেলা জমে ওঠে। ম্যাচ যায় শেষ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। পেসার জাহানদাদ খানের করা প্রথম দুই বলেই অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা এক ছক্কা ও এক চার হাঁকিয়ে জয়ের রাস্তা সহজ করে দেন জিম্বাবুয়েরর। এরপর বাকি আনুষ্ঠানিকতাটুকুও সহজে সারেন তারা। এর আগে, পাকিস্তানের প্রথমে ব্যাট করে তোলে সর্বসাকুল্যে ১৩২। দলের সর্বোচ্চ রান আসে সালমান আগার ব্যাট থেকে। তিনি ৩২ রান করেন সমান সংখ্যক বল খেলে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি তুলে নেন ২টি উইকেট। পুরো সিরিজেই দারুণ পারফর্ম করেছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। ৩ ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার বেনেট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর