1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‎

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়নে কানড়া যুবসমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল চারটায় কানোরা দূর্গাপুর বালুর মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে কানোরা রাইজিং স্টার দল ট্রাইব্রেকারে দূর্গাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‎
‎খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
‎
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল এমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
‎
‎অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম খান।
‎
‎চ্যাম্পিয়ন দল কানোরা রাইজিং স্টারের খেলোয়াড়দের হাতে এলইডি টেলিভিশন তুলে দেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হাজী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর