1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাজধানী থেকে হিরো আলম গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। 
‎
এর আগে রাজধানীর হাতিরঝিল থানায় করা একটি মামলায় বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
‎
‎অভিযোগে বলা হয়, তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেওয়ায় হিরো আলম রিয়া মনিকে তালাক দেন এবং বাসা থেকে বের করে দেন।
‎
‎এরপর ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে হিরো আলমসহ আরও ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি উপস্থিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন বলে অভিযোগ করা হয়।
‎
‎অভিযোগে আরও বলা হয়, তারা বাদীর বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
‎
‎এরই জের ধরে হাতিরঝিল থানা পুলিশ আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শনিবার দুপুরে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর